banar

উপযোগী সঠিক বয়সের গরু নির্বাচন পদ্ধতি


 গরু হৃষ্টপুষ্টকরণের জন্য উপযোগী সঠিক বয়সের গরু নির্বাচন পদ্ধতি

দৈহিক অবস্থার মান দেখে গরু নির্বাচন করুন
দুই থেকে আড়াই বছর বয়সের গরু নির্বাচন করুন
গরুর গায়ের চামড়া পাতলা কিনা দেখে নিন
দাঁত দেখে নিশ্চিত হয়ে নিন
শরীরের মধ্যাংশ চৌকাণাকার আছে কিনা দেখে নিন
অবশ্যই সুস্থ গরু ক্রয় করুন
সুস্থ গরুর নাকের উপরটা সাধারণত ভেজা থাকে
 

গরু হৃষ্টপুষ্টকরণের জন্য দৈহিক অবস্থার মান ২-৩ সবচেয়ে ভালো 

দৈহিক অবস্থার মান : ১
পিছনের হাড় খাড়াভাবে দৃশ্যমান
অংসের হাড় খাড়াভাবে দৃশ্যমান
শরীরের অন্যান্য হাড় দৃশ্যমান
বুকের হাড় পরিস্কারভাবে দৃশ্যমান
লেজের অংশ খুপরিকাটা

দৈহিক অবস্থার মান : ২
পিছনের হাড় দৃশ্যমান
অংসের হাড় দৃশ্যমান
বুকের হাড় হালকাভাবে দৃশ্যমান
লেজের অংশ সামান্য খুপরিকাটা

দৈহিক অবস্থার মান : ৩
পিছনের হাড় হালকাভাবে দৃশ্যমান
অংসের হাড় হালকাভাবে দৃশ্যমান
বুকের হাড় সামান্য দৃশ্যমান
লেজের অংশ খুপরিকাটা নয়

দৈহিক অবস্থার মান : ৪
অংসের হাড় দৃশ্যমান নয়
বুকের হাড় ঢাকা
লেজের অংশ হালকা মাংসল
শরীর চৌকোনাকার

দৈহিক অবস্থার মান : ৫
অংসের হাড়ে চর্বি দৃশ্যমান
বুকের হাড় হালকাভাবে ঢাকা
লেজের অংশ পুরো মাংসল
সমস্ত শরীর চর্বিতে স্ফীত

গায়ের চামড়া পাতলা

শরীরের মধ্যাংশ চৌকাণাকার

Post a Comment

0 Comments